IQNA

23:14 - November 29, 2018
সংবাদ: 2607382

ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে শহীদদের সন্তানদের সম্মাননা প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর মাযারের শহীদ এবং আহতদের পরিবারবর্গের প্রতি সহায়তা প্রদান বিভাগের পক্ষ থেকে সেদেশের জি ক্বার প্রদেশের "সাইয়্যেদ দাখিল" শহরের শহীদদের সন্তানদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে শহীদদের সন্তানদের সম্মাননা প্রদর্শন

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর মাযারের শহীদ এবং আহতদের পরিবারবর্গের প্রতি সহায়তা প্রদান বিভাগের প্রধান আহমাদ রাসুল ফারহান ও এই বিভাগের বেশ কয়েক জন কর্মকর্তাগণ সাইয়্যেদ দাখিল শহরের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন। পরিদর্শনরে সময় শহীদদের সন্তানদের সম্মাননা প্রদর্শন করেছেন।
শহীদদের পরিবারসমূহকে সমর্থন করার জন্য ফতোয়া প্রদানের পর এই বিভাগ ইরাকের অনেক শহীদ পরিবারবর্গকে সহায়তা করেছে।
iqna

 

captcha