IQNA

23:05 - November 30, 2018
সংবাদ: 2607402

মুসলিম গ্রুপসমূহকে স্বীকৃতি দেয়ার আহ্বানে জার্মানের গ্রিন পার্টি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের গ্রিন পার্টি সেদেশের সরকারের নিকটে মুসলিম গ্রুপসমূহকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে।

মুসলিম গ্রুপসমূহকে স্বীকৃতি দেয়ার আহ্বানে জার্মানের গ্রিন পার্টি

বার্তা সংস্থা ইকনা: চতুর্থতম ইসলামিক কনফারেন্স ২৮শে নভেম্বর জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হর্স্ট জাইফারের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানের গ্রিন পার্টি সেদেশের সরকারের নিকটে সেদেশের অন্যান্য ধর্মীয় গ্রুপের মত মুসলিম গ্রুপসমূহকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে।
জার্মানে যদি মুসলিম গ্রুপসমূহের স্বীকৃতি দেওয়া হয় তাহলে তারা বিভিন্ন ধরণের সুবিধা পাবেন। যেমন: স্কুল এবং কর্মক্ষেত্রে ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে সরকারী ছুটি পাবেন।
গ্রিন পার্টির সংসদীয় কমিটির চেয়ারম্যান ক্যাটরিন গারিং-ইকার্ড্ট গুরুত্বারোপ করে বলেন: ইসলাম ধর্মের স্বীকৃতির জন্য আমরা আমাদের নির্দিষ্ট প্রস্তাবসমূহ প্রদান করব।
বলাবাহুল্য, ইসলামিক কনফারেন্সে প্রথম পর্ব ২০০৬ সালে মুসলমানদের সাথে জার্মানের সরকারের আলোচনার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha