IQNA

23:27 - December 02, 2018
সংবাদ: 2607418

মেক্সিকোয় মার্কিন কনস্যুলেটে আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো গুয়াদালাজারা শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলা চালানো হয়েছে।

মেক্সিকোয় মার্কিন কনস্যুলেটে আক্রমণ

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে মেক্সিকান কর্তৃপক্ষ ঘোষণা করেছে: এই হামলাটি মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যান্ডার্স ম্যানুয়েল লোপেজ ওব্রাদারের শপথ গ্রহণের এক ঘণ্টা পূর্বে সংগঠিত হয়েছে। উক্ত শপথ গ্রহণের অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প উপস্থিত ছিল।

এই হামলার ফলে কনস্যুলেট বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায় যে, গ্রেনেড বিস্ফোরণের ফলে কনস্যুলেটের দেয়াল ৪০ সেমি পর্যন্ত গর্ত গয়ে গিয়েছে।

মেক্সিকোর নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে হামলার তদন্ত শুরু করেছেন। হামলার ব্যাপারে বিস্তারিত কোন খবর প্রকাশ উল্লেখ করেনি।

iqna

 

captcha