IQNA

23:30 - December 08, 2018
সংবাদ: 2607483

আফগানিস্তানের সেনাবাহিনী দফতরে হামলা; নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শিন্দ্যান্ডে সেনাবাহিনীর দফতরে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের হামলার ফলে ১৪ জন নিহত এবং ২১ জন গ্রেফতার হয়েছে।

আফগানিস্তানের সেনাবাহিনী দফতরে হামলা; নিহত ১৪

বার্তা সংস্থা ইকনা: এই হামলা আফগানিস্তানের হেরাত প্রদেশের শিন্দ্যান্ডে জেলার কেল্লেই দোখতার গ্রামের সেনা ঘটিতে সংগঠিত হয়েছে।

স্থানীয় কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, এই হামলা গতরাতে (৭ম ডিসেম্বর) সংগঠিত হয়েছে। সেনাবাহিনী এবং তালেবানের মধ্যে টানা ৬ ঘণ্টা সংঘর্ষের পর তালেবানের সদস্যরা সেনাবাহিনী ঘাটিটি দখল করে।

উল্লেখ্য, এর পূর্বে আফগানের অনিরাপদ প্রদেশসমূহের মধ্যে একটি প্রদেশ হচ্ছে ফারাহ। জুলাই মাসে এই প্রদেশে আফগান ন্যাশনাল আর্মির একটি ঘটি তালেবানের সদস্যরা দখল করেছে।

iqna

captcha