IQNA

18:32 - December 17, 2018
সংবাদ: 2607565

কুয়েতে নারীদের জন্য কুরআনিক কেন্দ্র উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের এনভায়রনমেন্ট মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক স্টাডিজ ও কুরআন বিজ্ঞান বিভাগের পরিচালক সেদেশের "আল আহমাদী" প্রদেশের "ফাহাদ আল আহমাদ" এলাকায় ১৫ থেকে ১৯ বছরের নারীদের জন্য কুরআনিক কেন্দ্র উদ্বোধন হওয়ার খবর জানিয়েছেন।

কুয়েতে নারীদের জন্য কুরআনিক কেন্দ্র উদ্বোধন

বার্তা সংস্থা ইকনা: ইসলামিক স্টাডিজ ও কুরআন বিজ্ঞান বিভাগের পরিচালক ফাহাদ আল-জানফাভী বলেন: উক্ত কুরআনিক কেন্দ্র নাম "আর-রিয়াদা"। কুয়েতের "মুবারাকুল কাবির" এবং "আল-আহমাদী" প্রদেশের ১৬ থেকে ১৯ বছরের নারীরা এই কেন্দ্রে কুরআন শিক্ষা অর্জন করতে পারবেন।
তিনি বলেন: এই কেন্দ্রে মেয়েরা আগামী সেমিস্টার (শীতকালীন সেমিস্টার) থেকে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
ফাহাদ আল-জানফাভী আরও বলেন: কুয়েতের এন্ডোমেন্টের আওতাধীন ইসলামিক স্টাডিজ ও কুরআনিক স্টাডিজ বিভাগ এদেশের বিভিন্ন প্রদেশে কুরআন ও ইসলামিক স্টাডিজের নতুন ২০টি কেন্দ্র চালু করেছে। বর্তমানে কুয়েতে নতুন ও পুরাতন দিয়ে শতাধিক কুরআনিক কেন্দ্র রয়েছে। এসকল কেন্দ্র কুয়েত সামাজিক সেবা অফিস কর্তৃক অনুমোদিত।
ফাহাদ আল-জানফাভী বলেন: নতুন কুরআনিক কেন্দ্রসমূহে সকালে অবসরপ্রাপ্তদের জন্য কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করছি। এসময় তারা এই সেন্টারের ক্লাসে অংশগ্রহণ করে কুরআন তিলাওয়াত ও ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে।
iqna

 

captcha