আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস সেদেশের লাখনৌ শহরের শিয়াদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লখনৌ থেকে নাজাফে ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।

বার্তা সংস্থা ইকনা: লখনৌ থেকে নাজাফে সপ্তাহে দুইদিন এই ফ্লাইট চালু করা হবে। ফ্লাইটটি নয়া দিল্লিতে নির্ধারিত সময়ের জন্য অবস্থান করবে। জানুয়ারি মাস থেকে প্রতি সপ্তাহে দুইবার এই ফ্লাইট চলবে।
ভারতের এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস A320 নম্বরের ফ্লাইটটি লখনৌ থেকে নাজাফ রুটের জন্য এই প্লেনটি নির্ধারণ করেছে। বিমানটিতে মোট ১৬২টি আসন রয়েছে। এসকল আসনের মধ্যে ১২টি বাণিজ্যিক (বিজনেস ক্লাসের) এবং বাকীগুলো ইকোনোমিক্যাল ক্লাসের আসন। এই রুটের ফ্লাইটটি ৫ বছরের জন্য চুক্তি করা হয়েছে। প্রতি বছর এই ফ্লাইটটি পর্যবেক্ষণ করা হবে।
iqna