IQNA

23:17 - January 17, 2019
সংবাদ: 2607750

সিরিয়ায় দায়েশের উপর কাসাদ বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী 'কাসাদ' সেদেশের দেইর আয-যোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপর হামলা চালিয়েছে।

সিরিয়ায় দায়েশের উপর কাসাদ বাহিনীর হামলা

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী 'কাসাদ' মঙ্গলবার (১৫ই জানুয়ারি) সেদেশের দেইর আয-যোর প্রদেশের সুসে শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ ঘাটিতে হামলা চালিয়েছে।
বালাদী নিউজের সাথে মিডিয়ার এক সক্রিয় কর্মী বলেন: দেইর আয-যোর প্রদেশের সুসে শহরে দায়েশের সর্ব শেষ ঘাটিতে 'কাসাদ' বাহিনীর সেনারা বেশ কয়েকটি প্রান্ত থেকে হামলা চালিয়েছে।
তিনি বলেন: কাসাদ বাহিনীর সদস্যরা "আল-আলিয়াত" অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে। এই অঞ্চল থেকে দায়েশের সদস্যরা পশ্চাদপসরণ
করেছে।
এর পূর্বে সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী কাসাদ দায়েশের হাত থেকে সেদেশের হাজিন এবং শায়ফা এলাকা মুক্ত করেছে।
iqna

 

captcha