IQNA

23:37 - January 21, 2019
সংবাদ: 2607771

আফগানিস্তানের ওয়ারদকে তালেবানের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে ওয়ারদক প্রদেশের সেনাবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান বোমা হামলা চালিয়েছে।

আফগানিস্তানের ওয়ারদকে তালেবানের বোমা হামলা

বার্তা সংস্থা ইকনা: এই বোমা হামলার ঘটনাটি আজ (২১শে জানুয়ারিতে ঘটেছে। বোমা হামলার দায়ভার সন্ত্রাসী গোষ্ঠী তালেবান স্বীকার করেছে। তালেবান টুইটারে তাদের নিজস্ব পেজে লিখেছে, ওয়ারদক প্রদেশের সেনাবাহিনীর ঘাটির সামনে একটি মোটরসাইকেল বিস্ফোরণ ঘটানোর পর তারা সেনা ভবনে ঢুকে হামলা চালায়।
এই সন্ত্রাসী গোষ্ঠী আরও দাবী করেছে, এই হামলার ফলে বেশ কয়েক জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে।
উল্লেখ, এর পূর্বেও তালেবানের সন্ত্রাসীরা আফগানিস্তানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। বিশেষ করে ২০১৮ সালের ডিসেম্বর মাসে সেদেশের রাজধানী কাবুলে এই সন্ত্রাসী গোষ্ঠী বেশ কয়েকবার হামলা চালিয়েছে। iqna

 

captcha