IQNA

23:43 - January 30, 2019
সংবাদ: 2607828

বোকো হারামের ত্রাসে ক্যামেরুনে আশ্রয় নিলো সহস্রাধিক নাইজেরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:  জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার ঘোষণা করেছ: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলার ভয়ে ৩০ হাজার নাইজেরিয়ান পার্শ্ববর্তী দেশ ক্যামেরুনে আশ্রয় নিয়েছে।

বোকো হারামের ত্রাসে ক্যামেরুনে আশ্রয় নিলো সহস্রাধিক নাইজেরিয়ানবার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র বাবের বালুচ জেনেভায় এক সেমিনারে বলেন:  নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রান্ন শহরের বাসিন্দারা বোকো হারামের আক্রমণের ভয়ে প্রতিবেশী দেশ ক্যামেরুনে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন: বেশ কয়েকটি দেশের সম্বলিত ঐক্য সেনা বাহিনী নিরাপত্তা প্রদানের জন্য রান্ন শহরে প্রবেশের পরেই এসকল ব্যক্তিরা তাদের ঘর বাড়ী ত্যাগ করেছে।

বালুচ বলেন: শরণার্থীরা বলেছে, বোকো হারাম প্রতিশ্রুতি বদ্ধ হয়েছে যে, তারা পুনরাই ঐ শহরে ফিরে যাবে।

গত দশকের শুরুতে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা নাইজেরিয়ায় তাদের সন্ত্রাসী অভিযান শুরু করে।

২০০৯ সালে বোকো হারামের নেতা “মুহাম্মাদ ইউসুফ”কে গ্রেফতার করার সময় তার নিহত হয়। তারপর এই সন্ত্রাসী দল সেদেশের নিরীহ ব্যক্তির উপর গণহত্যা শুরু করে। এপর্যন্ত বোকো হারামের হামলায় বেশ কয়েক হাজার ব্যক্তি নিহত হয়েছে এবং কয়েক লাখ ব্যক্তি তাদের গৃহ ত্যাগ করতে বাধ্য হয়েছে। iqna

 

 

captcha