IQNA

23:55 - February 05, 2019
সংবাদ: 2607882

কারবালায় শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আওতাধীন নারীদের ধর্মীয় তাবলীগত বিভাগের কুরআন প্রশিক্ষণ ইউনিটির উদ্যোগে শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণের বিশেষ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কারবালায় শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আওতাধীন নারীদের ধর্মীয় তাবলীগত বিভাগের কুরআন প্রশিক্ষণ ইউনিট সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র শিশুদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্স চালু করবে।

উক্ত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিশুদেরকে আরবি ভাষা, গল্প, খেলা এবং কুরআন তিলাওয়াত শেখানো হবে। এছাড়াও শিশুদেরকে কুরআন হেফজ ও দোয়া মুখস্থ করানো হবে।

শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স মোট ২টি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। ৬ মাসের এই কোর্সে ৫ থেকে ৬ বছরের শিশুরা অংশগ্রহণ করতে পারবে। iqna

captcha