IQNA

19:46 - February 06, 2019
সংবাদ: 2607886

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতিমা (সা. আ.)এর শাহাদাতের শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর উপস্থিতিতে নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাতের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতিমা (সা. আ.)এর শাহাদাতের শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.) নামক হুসাইনিয়াতে এই শোকানুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণীর হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সিদ্দিকী। এছাড়াও মর্সিয়া পাঠ করেন জনাব হাদ্দাদিয়ান ও সাজওয়ার।
উল্লেখ্য, ইমাম খোমেনী (রহ.)হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে দ্বিতীয় দিনের মতো এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। iqna

 

 

captcha