IQNA

20:01 - February 13, 2019
সংবাদ: 2607932

সিরিয়ার হাসপাতালে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার কানিত্রা প্রদেশের একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামলা চালিয়েছে।

সিরিয়ার হাসপাতালে ইসরাইলের হামলা

বার্তা সংস্থা ইকনা: ১১ই ফেব্রুয়ারি আর্টিলারি আক্রমণে ইসরাইলের সেনারা জঙ্গি ট্যাংক ব্যবহার করেছে। এসকল ইসরাইলের সেনারা কানিত্রা প্রদেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গি ট্যাংক দিয়ে গুলি বর্ষণ করে। এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

সানা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলের সেনারা সিরিয়ার কানিত্রা প্রদেশের জাবাছাল খাশাব এলাকায় হামলা চালিয়েছে। এই হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।  

এছাড়াও সিরিয়া দক্ষিণ পশ্চিম কানিত্রা প্রদেশের “তেল আদ-দারয়ীয়া” অঞ্চলে ইসরাইলের সেনারা জঙ্গি ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে। এই এলাকায় হামলার ফলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। iqna

 

 

captcha