IQNA

মুসলিম ব্রাদারহুডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

20:22 - February 15, 2019
সংবাদ: 2607947
মুসলিম ব্রাদারহুডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় নিরাপত্তা সংস্থা ঘোষণা করেছে, মুসলিম ব্রাদারহুডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরীয় নিরাপত্তা সংস্থা ঘোষণা করেছে, মিশরের পুলিশ কমান্ডার নাবিল ফারাজকে হত্যা করার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পাঁচ বছর আগে কারদাসী থানায় হামলার ফলে কমান্ডার নাবিল ফজর নিহত হয়।

২০১৩ সালের আগস্ট মাসে এই ঘটনার ফলে নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়। ঐ সময় মুসলিম ব্রাদারহুডের এই তিন জন সদস্য ভারি অস্ত্র হাতে নিয়ে কারদাসী থানায় হামলা চালিয়ে থানায় আগুন লাগায়। এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে বিচার করা হয়। iqna

 

 

captcha