আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় আরিশ শহরে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষের ফলে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের সরকারি সংবাদপত্র আল আহরাম এক প্রতিবেদনে লিখেছে, সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় আরিশ শহরের মরুভূমিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।
সেনাবাহিনীর হামলার ফলে আরিশ শহরের আবিদাত এলাকায় ১০ জন জঙ্গি এবং আবু আতায় এলাকায় ৬ জন জঙ্গি নিহত হয়েছে।
এদিকে মিশরের রাজধানী কায়রোয় ১৮ই ফেব্রুয়ারি জঙ্গি বাহিনীর হামলার ফলে ৩ জন পুলিশ নিহত হয়েছেন। এই ঘটনার পরে আল-আহরাম সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে মিশরের সরকার জঙ্গি বাহিনীর সাথে যুদ্ধ করে আসছে। অধিকাংশ জঙ্গি সেদেশের সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় মরুভূমিতে অবস্থান করছে। iqna