Islam.ru ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুসলিম এ নারী ২০১৪ সালের বসন্তকাল হতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক কলেজে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
ইন্তিসার রাব মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে একটি আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অল্পবয়সে এ বিষয়টি বুঝতে পারেন যে, কালো চামড়ার একজন মুসলমান হওয়ার কারণে বিদ্যমান বৈষম্যতা কাটিয়ে নিজ উদ্দেশ্যে পৌঁছাতে তাকে তার সহপাঠীদের চেয়ে অধিক কষ্ট করতে হবে।
তিনি ব্যবস্থাপনা বিভাগে জর্জ টাউন বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৯ সালে অনার্স পাশ করেন এবং ২০০৫ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় হতে মিডল ইস্ট স্ট্যাডিজ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন।
এরপর তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন।# 1307401