IQNA

19:13 - March 19, 2019
সংবাদ: 2608159

আমিরাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ী হলেন একজন কারাবন্দী

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমায় অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন একজন কারাবন্দী।

আমিরাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ী হলেন একজন কারাবন্দী

বার্তা সংস্থা ইকনা: আবু ধাবির পুলিশ রোববার (১৭ই মার্চ) রাস আল-খাইমাহের কুরআন প্রতিযোগিতায় জয়ী একজন বন্দীর একটি ছবি প্রকাশ করেছে।

উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি আবুধাবির পুলিশ ব্যবস্থাপনা এবং অপরাধমূলক জরিমানা কোডের পক্ষ থেকে পরিচালিত হয়েছে।

এই প্রতিযোগিতার অপর এক বিজয়ী সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি এই প্রতিযোগিতার অষ্টম স্থানে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিযোগিতার শীর্ষ স্থানে উত্তীর্ণদেরকে পুরস্কার হিসেবে নগদ অর্থ সহকারে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ৭টি শহরের মধ্যে রাস আল খাইমাহ একটি। এই শহরের অধিকাংশ নাগরিক ধনী। পারস্য উপসাগরীয় উপকূলে এই শহরটির অবস্থান।  iqna

 

captcha