IQNA

22:09 - March 22, 2019
সংবাদ: 2608181

সিরিয়ায় গণতান্ত্রিক শক্তির কাছে দায়েশের পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী “কাসাদ” সেদেশের বাঘোজ শহরে দায়েশের পতন হওয়ার খবর জানিয়েছে ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে।

সিরিয়ায় গণতান্ত্রিক শক্তির কাছে দায়েশের পরাজয়

বার্তা সংস্থা ইকনা: কুর্দি হাওয়ার নিউজ এজেন্সি গতকাল ঘোষণা করেছে: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী বিগত কয়েক সপ্তাহ দায়েশ তথা আইএসের সাথে সংঘর্ষের পর এই সন্ত্রাসী গোষ্ঠীর সর্বশেষ ঘাঁটিতে সম্পূর্ণরূপে আধিপত্য বিস্তার করেছে।

সিরিয়ায় গণতান্ত্রিক বাহিনী দায়েশকে পরাজিত করে বাঘোজকে মুক্ত করেছে। এই সন্ত্রাসী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে সংঘর্ষের অবসান ঘটিয়েছে।

এদিকে নিউজ এজেন্সি রয়টার্স একটি মিডিয়া অফিসার উদ্ধৃত দিয়ে দায়েশের বিরুদ্ধে কাসাদের বিজয় হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছে, “আজ বিকালে সিরিয়ায় দায়েশের সর্বশেষ ঘাটি ধ্বংস করা হবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছে: “বর্তমানে দায়েশের শুধুমাত্র একটি ছোট ঘাটি রয়েছে। এই ঘটিটি আজ (বুধবার) বিকালে ধ্বংস করা হবে”।  iqna

 

 

captcha