IQNA

20:18 - March 26, 2019
সংবাদ: 2608208

সিরিয়ার দেরয়ায় মানবিক সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: আরব রেড ক্রিসেন্ট সোসাইটি সিরিয়ার দেরয়া প্রদেশের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা প্রদান করেছে।

সিরিয়ার দেরয়ায় মানবিক সহায়তা বিতরণ

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে ঘোষণা করেছে, সিরিয়ার দেরয়া প্রদেশের অধিবাসীদের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য ৩৫টি ট্রেলার প্রেরণ করা হয়েছে।

এসকল সাহায্যের মধ্যে ৬৫০০ প্যাক স্যানিটেশন পার্সেল, ২৫০ প্যাক প্রতিবন্ধীদের স্যানিটেশন পার্সেল, ১০০০ প্যাক শিশুদের স্যানিটেশন পার্সেল এবং ১২৯৯৩টি শীতের পোশাক রয়েছে। এসকল মানবিক সহায়তা রেড ক্রস ইন্টারন্যাশনাল ইউনিয়ন, রেড ক্রিসেন্ট, ইউনিসেফ এবং ড্যানিশ রেফিউজি কাউন্সিলের পক্ষ থেকে থেকে সিরিয়ার দেরয়া প্রদেশে বিতরণ করা হয়েছে। iqna

 

 

captcha