IQNA

সিরিয়ায় চিকিৎসার সরঞ্জাম পাঠাল রাশিয়া

20:25 - March 27, 2019
সংবাদ: 2608211
সিরিয়ায় চিকিৎসার সরঞ্জাম পাঠাল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার টার্টাস শহরের হাসপাতালসমূহে রাশিয়া উন্নত চিকিৎসা থেরাপি সরঞ্জাম পাঠিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় অবস্থিত রাশিয়ার শান্তি কেন্দ্রের মুখপাত্র সের্গেই ডেনিস ইভানভ বলেছেন: সিরিয়ার টার্টাস শহরের হাসপাতালসমূহ সজ্জিত করার জন্য রাশিয়া উন্নত চিকিৎসা থেরাপি সরঞ্জাম পাঠিয়েছে।

তিনি বলেন: যুদ্ধে আহত শিশুদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য অপারেটিং রুমের জন্য এসকল চিকিৎসা থেরাপি সরঞ্জাম পাঠানো হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী এসকল সরঞ্জাম গতকাল সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জমা দিয়েছে। শীঘ্রই টার্টাস শহরের চিলড্রেন হাসপাতাল এসকল সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে।

সের্গেই ডেনিস ইভানভ বলেন: বর্তমানে সিরিয়ায় রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য কোন সুবিধা নেই। এমনকি এসকল সরঞ্জাম বিদেশ থেকে কেনাও সম্ভব নয়। তবে বর্তমানে সিরিয়ায় চিকিৎসা ও থেরাপিউটিক সরঞ্জাম সরবরাহ করা খুব জরুরি হয়ে পরেছে। কারণ এই দেশের মেডিক্যাল ও থেরাপিউটিক ইনস্টিটিউটের পরিস্থিতি অতি ভয়ানক এবং এই সরঞ্জাম সিরিয়ায় উৎপাদন হচ্ছে না। iqna

 

 

 

 

captcha