IQNA

23:02 - March 27, 2019
সংবাদ: 2608215

ইসরাইলি সেনার হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি যুবক

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনার হামলায় ফিলিস্তিনের এক যুবক গুরুত্বর আহত হওয়ার ফলে শাহাদাত বরণ করেছেন।

ইসরাইলি সেনার হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি যুবক

বার্তা সংস্থা ইকনা: আজ (২৭শে মার্চ) ফিলিস্তিনের পশ্চিম তীরের বাইতুল লাহাম শহরের “ধাহিশা” শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় এক যুবক গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত হওয়ার ফলে ফিলিস্তিনের যুবক শহীদ হন।

১৭ বছরের ফিলিস্তিনের এই যুবকের নাম সাজেদ মাযাহের। তিনি ফিলিস্তিনের স্বেচ্ছাসেবী বাহিনীর একজন উদ্ধারকর্মী ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বাইতুল লাহামের ধাহিশা শিবিরে ইহুদিবাদী ইসরাইলের হামলায় ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। iqna

 

 

captcha