IQNA

21:38 - April 14, 2019
সংবাদ: 2608340

ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলন "ইসলামী বার্তা" অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান উলেমা কাউন্সিলের পক্ষ থেকে ইসলামাবাদে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করার লক্ষ্যে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন "ইসলামী বার্তা" অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলন

বার্তা সংস্থা ইকনা: উক্ত সম্মেলনের অংশগ্রহণ করার জন্য মিশর ও সৌদি আরব সহ বিভিন্ন ইসলামী দেশের প্রতিনিধিবর্গ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ প্রবেশ করেছেন।

পাকিস্তানের সেনেটর সিনিয়র স্পিকার সাদেক সিঞ্জারানী, সেদেশর ধর্মীয় ফেডারেল মন্ত্রী, বিশেষজ্ঞ এবং বিভিন্ন ধর্মের আলেমগণ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

পাকিস্তানের উলেমা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মুহাম্মাদ তাহের মাহমুদ আশরাফী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন: "ইসলামী বার্তা" শিরোনামে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনটি ইসলামের মোডেমিজমের বার্তা প্রচারের জন্য অনুষ্ঠিত হবে। iqna

 

 

 

captcha