আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে ২৩তম দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এ পর্যন্ত বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি নিজেদের নাম ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি এক সংবাদ কনফারেন্সে দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা এবং ভাইস চেয়ারম্যান সায়িদ হারেব অংশগ্রহণ করেন। এসময় তার এই কথা জানান।
এই কনফারেন্সে ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা বলেন: বিগত বছরগুলোয় প্রতিযোগিতার অনুষ্ঠান পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশ দিনে অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে এবছরে একটু পরিবর্তন আনা হয়েছে। এ বছর দ্বিতীয় রমজানে প্রতিযোগিতা শুরু হবে এবং টানা ১৪ই রমজান পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দুবাইয়ের গভর্নরের সাংস্কৃতিক ও মানবিক বিষয়ক উপদেষ্টা বলেন: ২৩তম দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এপর্যন্ত ৯০টি দেশের প্রতিনিধি নিজেদের নাম ঘোষণা করেছেন। আশা করা যাচ্ছে শীঘ্রই এর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।
প্রতিযোগিতার বিচারক কমিটি সম্পর্কে ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা বলেন: ২৩তম দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটিতে মিশরের “আব্দুল করিম ইব্রাহিম সালেহ”, সৌদি আরবের “ আমিন ইদ্রিস ফাল্লাতা, আমিরাতের “সালেম মুহাম্মাদ আল-দুবী”, আলজেরিয়ার “আব্দুল হাদী লোয়কাব”, লিবিয়ার “ইব্রাহীম মুহাম্মাদ কাশিদান”, বুর্কিনাফাসো’র “মায়ানী আল-শাইখ হাসান গানাসুরী” উপস্থিত থাকবেন।
তিনি বলেন: এই বছরের শ্রেষ্ঠ ব্যক্তির নাম শীঘ্রই ঘোষণা করা হবে। ২৩তম দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৪ই রমজানে অনুষ্ঠিত হবে। iqna