আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ান সেনাবাহিনী বেসে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় ৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সেনাবাহিনী বেসে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের এই হামলায় এখনও ৩০ জনের কোন হদিস পাওয়া যায়নি।
বিভিন্ন সংবাদ মাধ্যম সন্ত্রাসীদের এই হামলায় পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছে বলে ঘোষণা করেছে।
বোকো হারামের সন্ত্রাসীরা নাইজেরিয়ার মৈদুগুরি ১৩৫ কিলোমিটার দুরে অবস্থিত সেনাবানিহীর একটি ঘাটি সম্পূর্ণরূপে দখল করেছে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত নিখোঁজদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। iqna