IQNA

17:32 - April 30, 2019
সংবাদ: 2608448

ইসরাইলী সেনার হাতে ফিলিস্তিনের ২০ জন নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলী সেনারা গতকাল পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে ২০ ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে।

ইসরাইলী সেনার হাতে ফিলিস্তিনের ২০ জন নাগরিক গ্রেফতার

বার্তা সংস্থা ইকনা: ইহুদীবাদী ইসরাইলী সেনারা জেরুজালেম, জানিন, তুলকারিম, সালাফিয়াত, রামাল্লা এবং কুফরে সাবাসহ অন্যান্য এলাকায় টহল দেয়ার সময় ফিলিস্তিনীদের বাড়িতে প্রবেশ করে ২০ জনকে গ্রেফতার করে নিয়ে যায়।

ইসরাইল সেনারা তাদের দমনমূলক অপারেশন অব্যাহত রেখে ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত করে তাদেরকে বেআইনি ভাবে গ্রেফতার করছে। এরমূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে নিজ বাসস্থান থেকে বহিষ্কার করে এবং সেই স্থানগুলো নিজেদের দখলে আনা।

এসময় পশ্চিম তীরের জানিন এলাকায় ইহুদিবাদী ইসরাইলী সেনারা এক যুবকের কোমরে গুলি করে। এরফলে ফিলিস্তিনেরঐ যুবক গুরুত্বর আহত হন। iqna

 

 

captcha