IQNA

17:53 - April 30, 2019
সংবাদ: 2608450

এবার মাছ ধরার এলাকা সীমিত করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপকূলে ফিলিস্তিনিদের জন্য মাছ ধরার এলাকা সীমিত করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা থেকে রকেট হামলার অজুহাত দেখিয়ে এ অন্যায় পদক্ষেপ নিয়েছে তেল আবিব।

এবার মাছ ধরার এলাকা সীমিত করল ইসরাইল

বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় থেকে আজ (মঙ্গলবার) বলা হয়েছে, গাজার অনুমোদিত মাছ ধরার এলাকা সীমিত করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ১৫ নটিক্যাল মাইলের পরিবর্তে মাছ ধরার এলাকা ছয় কিলোমিটারের মধ্যে সীমিত থাকবে।

এদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস দাবি করেছেন, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন উত্তর গাজা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রকেট ছুঁড়েছে। তিনি দাবি করেন, গাজা উপত্যকায় যে যুদ্ধবিরতি চলছে তা নস্যাৎ করার জন্য জিহাদ আন্দোলন ওই রকেট ছুঁড়েছে। তিনি রকেট ছোঁড়া জন্য সুনির্দিষ্টভাবে জিহাদ আন্দোলনের কমান্ডার বাহা আবু আল-আতাকে দায়ী করেন।

ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র বলেন, গাজা থেকে ছোঁড়া রকেট উপকূল হতে কয়েক কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ভেতরে পড়েছে।   iqna

 

captcha