IQNA

আলজেরিয়ার সাবেক দুই তথ্য পরিচালক গ্রেফতার

22:53 - May 04, 2019
সংবাদ: 2608476
আলজেরিয়ার সাবেক দুই তথ্য পরিচালক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার সাবেক দুই জন তথ্য পরিচালককে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার ভাই সাইদ বুতেফ্লিকা সহ সেদেশের সাবেক দুই তথ্য পরিচালক মুহাম্মাদ মাদিন এবং বাশির তারতাককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আগামীকাল বিচারের জন্য আদালতে তোলা হবে।
আলজেরিয়ার সেনা প্রধান আহমেদ কাদের সালেহ ইতিমধ্যে অঙ্গীকার করেছেন যে, দেশকে দুর্নীতিবাজ ও বিশৃঙ্খলাকারীদের থেকে মুক্ত করবে। তিনি দুর্নীতির মামলাসমুহ তদন্ত করার উপর গুরুত্বারোপ করেছেন।
এছাড়াও তিনি এসকল মামলাসমূহের প্রক্রিয়াকরণের যাতে অবিলম্বে হয়, সেব্যাপারে গুরুত্বারোপ করেছেন। iqna

captcha