IQNA

21:12 - May 05, 2019
সংবাদ: 2608484

ইসরাইলি সেনাদের হামলার গাজার এক শিশুর শাহাদাত

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ইসরাইলের সেনারা গাজার পূর্বাঞ্চলে বোমা হামলা চালিয়েছে। এই হামলার ফলে ফিলিস্তিনের এক শিশুকন্যা শাহাদাত বরণ করেন।

ইসরাইলি সেনাদের হামলার গাজার এক শিশুর শাহাদাত

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে: গাজার পূর্বাঞ্চলে বোমা হামলার ফলে ফিলিস্তিনের শিশুকন্যা সাবা মাহমুদ আবু আরার শহীদ হয়েছেন।

এদিকে ইসরাইলের মিডিয়া ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা চালানোর জন্য যায়নবাদী সেনাদেরকে সবুজ বাতি দেখিয়েছে।

উল্লেখ্য যে, গতকাল থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনা এবং ফিলিস্তিনের সেনাদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। iqna

captcha