IQNA

21:25 - May 07, 2019
সংবাদ: 2608502

রমজান মাস উপলক্ষে মিশরে ৮৯ বন্দীর মুক্তিদান

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজানের শুভাগমন উপলক্ষে ঋণের অভিযোগে গ্রেফতার হওয়া ৮৯ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

রমজান মাস উপলক্ষে মিশরে ৮৯ বন্দীর মুক্তিদান

বার্তা সংস্থা ইকনা: মিশরের প্রেসিডেন্সিয়াল উৎস ঘোষণা করেছে: পবিত্র রমজানের শুভাগমন উপলক্ষে ঋণের অভিযোগে গ্রেফতার হওয়া ৮৯ জন কারাবন্দীকে ৫ম মে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত সকল বন্দীই নারী ঋণগ্রহীতা।

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির আদেশে “কারাগার ঋণবন্ধী হতে মুক্ত” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসকল বন্দীদের মুক্ত করা হয়েছে।

সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি সমর্থন করার জন্য আল-সিসির মাধ্যমে মিশরের “তাহিয়া” তাহবিল ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে অনেক সিভিল সোসাইটি প্রতিষ্ঠান ঋণগ্রহী বন্দিদের মুক্ত করার জন্য অর্থ প্রদান করে থাকে।

উল্লেখ্য যে, মিশরে সোমবার থেকে রোজা শুরু হয়েছে। iqna

 

 

captcha