IQNA

21:31 - May 12, 2019
সংবাদ: 2608528

চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে: আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: সংযুক্ত আরব আমিরাতের পানি পথের সীমানার মধ্যে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে।

চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে: আমিরাত

বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (১২ই মে) এক বিবৃতিতে ঘোষণা করেছে: নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আমিরাতের পানি পথের সীমানার মধ্যে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: বিভিন্ন দেশের চারটি বাণিজ্যিক জাহাজে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আজ সকালে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্বৃত্তদের এই হামলা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার ব্যাপারে তদন্ত করেতে সংশ্লিষ্ট ডিভাইস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহে ইতিমধ্যে এ ব্যাপারে গবেষণা শুরু করেছে। iqna

 

 

captcha