IQNA

22:08 - May 13, 2019
সংবাদ: 2608535

ফিলিস্তিনের ৩ জেলেকে গ্রেফতার করলো ইসরাইলের নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের নৌবাহিনী ফিলিস্তিনের ৩ জন জেলেকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের ৩ জেলেকে গ্রেফতার করলো ইসরাইলের নৌবাহিনী

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলের নৌবাহিনী শনিবার ফিলিস্তিনের এক পরিবারের ৩ জন জেলেকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনি মৎস্য পরিষদের চেয়ারম্যান নাযার আইয়াশ বলেছেন: এই তিন জন জেলে গাজার পশ্চিমাঞ্চলের নদীতে মাছ ধরছিল। এসময় ইহুদিবাদী ইসরাইলের নৌবাহিনীর সেনারা তাদের নৌকায় আগুন ধরিয় দেয় এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন ইমরান বাকর, মানসুর বাকর এবং আতিফ বাকর।

উল্লেখ্য যে, ইসরাইলের কর্মকর্তাগণ গত শনিবার জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞা ১০ম মে তুলে নিয়েছে। iqna

 

 

captcha