আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা ইকনা: সোমবার হোয়াইট হাউজে মুসলিম প্রতিনিধিদের সাথে ইফতারে অংশ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এই ইফতার পাটিতে মার্কিন প্রেসিডেন্ট মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানায়। আমন্ত্রিতদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সব ধর্মের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায় ট্রাম্প। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ট্রাম্প। হোয়াইট হাউজে ইফতার পার্টি আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
ইফতার পার্টির শেষে ট্রাম্প বিশ্বের সকল মুসলমানদের জন্য পবিত্র রমজান বরকতময় হওয়ার কামনা করেছে। iqna