IQNA

সানায় সৌদি জোটের বর্বরোচিত হামলা নিহত ৬

21:42 - May 16, 2019
সংবাদ: 2608558
সানায় সৌদি জোটের বর্বরোচিত হামলা নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে কয়েকটি এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় আরো ব্যক্তি আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা:ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান রাজধানী সানার কয়েক অংশে বোমা বর্ষণ করলে অন্তত ছয় বেসামরিক ব্যক্তি নিহত হন। এতে একই পরিবারের চার শিশু রয়েছে। এসব হামলায় আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

তীব্র বিমান হামলা এবং আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ার কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইয়েমেনের হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ভবনের ধ্বংস স্তূপের নীচে আরো কিছু ব্যক্তি আহত বা নিহত অবস্থায় থাকতে পারে বলেও জানিয়েছেন তারা। সানার বেসামরিক ভবনকে টার্গেট করে বেশিরভাগ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া, জঙ্গিবিমান ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের ভবনে বোমা বর্ষণ করেছে বলে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। তবে সংবাদ মাধ্যমটি এসব হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারে নি। iqna

captcha