IQNA

23:06 - May 27, 2019
সংবাদ: 2608621

ইরাকী আদালত দায়েশের ৩ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকী আদালত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের তিন জন সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এসকল সন্ত্রাসী ফ্রান্সের নাগরিক।

ইরাকী আদালত দায়েশের ৩ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে

বার্তা সংস্থা ইকনা: ইরাকের আদালতের এক কর্মকর্তা বলেছেন: ইরাকি আদালত ২৪শে জুনে দায়েশের সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ার পর ফ্রান্সের তিন জন নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।

তিনি আরও বলেন: মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে আপীল করতে পারবে। এই তিন জন সিরিয়ায় আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীর হাতে বন্দি হয়েছে।

এই তিন জন প্রথম ফরাসি নাগরিক যাদেরকে দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। iqna

 

 

captcha