IQNA

সৌদি আরবে হালাল ডিস্কোতে বোমা হামলা + ভিডিও

0:03 - June 28, 2019
সংবাদ: 2608788
সৌদি আরবে হালাল ডিস্কোতে বোমা হামলা + ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সৌদি আরবের হালাল ডিস্কোতে বোমা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই ভিডিওটি গতকাল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় যে, সম্প্রতি প্রতিষ্ঠিত হালাল ডিস্কোতে বোমা হামলা চালানো হয়েছে।

বোমা বিস্ফোরণের বিকট শব্দের পর আশে পাশের লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করে।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখেছেন, এই বোমা বিস্ফোরণের ঘটনা স্থানীয় সময় রাত ১টায় ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য প্রকাশ করেনি।

সম্প্রতি সৌদি আরবে হালাল ডিস্কো প্রতিষ্ঠিত হয়েছে। হালাল ডিস্কো চালু হওয়ার জন্য সৌদি আরবের অনেক নাগরিক এর তীব্র প্রতিবাদ জানায়।  iqna

সৌদি আরবে হালাল ডিস্কোতে বোমা হামলা

 

captcha