IQNA

22:14 - June 30, 2019
সংবাদ: 2608806

সুদানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের জনগণ সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে।

সুদানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভ

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ (৩০শে জুন) সুদানের হাজার হাজার নাগরিক সেদেশের রাজধানী খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভকারীরা পূর্ণ ক্ষমতাকে বেসামরিক সরকারের নিকট হস্তান্তর করার আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী ফাকা স্থানে গুলি করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল।

পূর্বে সামরিক পরিষদ ঘোষণা করেছিল, যে কোন প্রতিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  iqna

 

captcha