IQNA

19:51 - July 19, 2019
সংবাদ: 2608928

আমেরিকায় শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরে শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হবে।

আমেরিকায় শিশুদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামিক সেন্টার অফ মেইক স্পেসের পক্ষ থেকে ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য এই কোর্স অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া।
তিনি স্তরে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। স্তরগুলো হচ্ছে প্রাথমিক, মধ্যম এবং উন্নত স্তর।
প্রাথমিক স্তরে শিশুদেরকে আরবি অক্ষরসমূহ এবং ছোট সূরা সমূহ তিলাওয়াত শেখানো হবে।
দ্বিতীয় (মধ্যম) স্তরে পবিত্র কুরআনের শব্দসমুহ পড়া শেখানো হবে। এছাড়াও সূরা তিলাওয়াত এবং তাজবিদ সম্পর্কে ধারণা দেওয়া হবে। তৃতীয় তথা উন্নত স্তরে তাজবিদ চর্চা করা হবে।
গ্রীষ্মকালীন এই কোর্স ২০শে জুলাই থেকে শুরু হবে এবং প্রতি সপ্তাহে শনিবার করে অনুষ্ঠিত হবে।   iqna

 

captcha