আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থিত ইরানি কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে আসন্ন ঐক্য সপ্তাহ উপলক্ষে ২০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্যক্তিগণ নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। ২০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১১ থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীগণ ইরানি কালচারাল অ্যাটাশের নিজস্ব ওয়েবসাইট www.Newdelhi.icro.ir থেকে নাম নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে পরবেন এবং ফর্মটি পূরণ করে ichdelhi@gmail.com প্রেরণ করতে পারবেন। ৪র্থ অক্টোবরের মধ্যে ফর্মটি প্রেরণ করতে হবে।
এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণকে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হবে। iqna