IQNA

23:54 - August 13, 2019
সংবাদ: 2609072

ঈদুল আযহা উপলক্ষে ৭৫ বন্দীকে মুক্তি করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের নেতা মোল্লা হাবতুল্লাহ’র নির্দেশে ৭৫ বন্দিকে মুক্তি করেছে।

ঈদুল আযহা উপলক্ষে ৭৫ বন্দীকে মুক্তি করল তালেবান

বার্তা সংস্থা ইকনা: জঙ্গি গোষ্ঠী তালেবান এক বিবৃতিতে প্রকাশ করেছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই দলের নেতার নির্দেশে সেদেশের বিভিন্ন প্রদেশের ৭৫ জন নাগরিককে মুক্তি প্রদান করা হয়েছে। এসকল নাগরিকগণ দীর্ঘ দিন তালেবানের কারাগারে বন্দি ছিলো।
বিবৃতিতে আরও প্রকাশ করা হয়েছে যে, খুব শীঘ্রই অন্যান্য প্রদেশের আরও বেশ কয়েকজন নাগরিককে মুক্ত করা হবে।
তথ্য অনুযায়ী, আফগানিস্তানের আজাদেগান প্রদেশের ১৮ জন, কুন্দুজ প্রদেশের ৩৫ জন, খুস্ত প্রদেশের ১৫ জন এবং সারেপুল প্রদেশের ৮ জন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।   iqna

captcha