IQNA

10:53 - September 13, 2019
সংবাদ: 2609227

ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুইডেনে শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম সাজ্জাদ (আ।) - এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল ১২ সেপ্টেম্বর রাতে সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুইডেনে শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে গতরাতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় ১৯টায়  পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শোকানুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে দোয়া কুমাইল, আহলে বায়েত (আ.)এর মুসিবতের উপরে বক্তৃতা, মর্সিয়া ও নওহা পরিবেশন করা হয়েছ।
হযরত মুহাম্মাদ (সা.)এর আহলে বায়েতের (আ.) চতুর্থ নক্ষর্ত ইমাম সাজ্জাদ (আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা পেশ করেন মুহাম্মাদ আতাউল্লাহ এবং মুহাম্মাদ মাহদী সায়িদী।
১২ই মুহররমে ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।   iqna

captcha