IQNA

আফগানিস্তানে বোমা হামলার দায় স্বীকার করলো তালেবান

0:42 - September 19, 2019
সংবাদ: 2609255
আফগানিস্তানে বোমা হামলার দায় স্বীকার করলো তালেবান
আন্তর্জাতিক ডেস্ক: ১৭ই সেপ্টেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুল ও পারওয়ান প্রদেশে পৃথক দুটি বোমা হামলা দায় স্বীকার করেছে তালেবান।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তালেবানের মুখপাত্র ঘোষণা করেছে, আফগান নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
পারওয়ান প্রদেশে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির নির্বাচনী দলের সমর্থনে একটি সম্মেলনে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
এই হামলার কিছুক্ষণ পরই কাবুলে মার্কিন দূতাবাসের নিকটে অপর হামলাটি চালানো হয়।
আফগান পুলিশ ঘোষণা করেছে, এই দুই বোমা হামলায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।  iqna

 

captcha