IQNA

21:28 - September 24, 2019
সংবাদ: 2609288

আফগানিস্তানে সামরিক বাহিনীর হামলায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সামরিক বাহিনীর হামলায় ৩৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে সামরিক বাহিনীর হামলায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আফগানিস্তানের সামরিক বাহিনী ২২শে সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে। বলা হয়েছে যে, সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এসকল বাড়িতে আত্মঘাতী হামলা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল।
এই অপারেশনের সময় পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গুলি বর্ষণ করা হয়। এরফলে ৩৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান এব্যাপারে বলেন: তারা মুসা কেল্লা জেলার খাকসর এলাকার একটি বিয়েতে যোগ দিয়েছিল এবং সেখানে তারা এই হামলার স্বীকার হয়।
এই পরিষদের অপর এক সদস্য আব্দুল মাজিদ আখুনজাদেহ বলেন: এই হামলার ফলে ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। iqna

 

 

captcha