আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। আত্মঘাতী এই হামলায় ঘাতকসহকারে এক পুলিশ নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের বিভিন্ন মিডিয়া গতকাল (৩০শে সেপ্টেম্বর) এই হামলার ঘটনাটি প্রকাশ করেছে।
আত্মঘাতী এই হামলাকারীকে এক পুলিশ সন্দেহ করে এবং তাকে চেক করার জন্য তার নিকটে গেলে এই সন্ত্রাসী নিজের কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এরফলে কর্তব্যরত পুলিশ নিহত হন।
বেলুচিস্তান প্রদেশের লোরালাই শহরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং তদন্তের জন্য ঘটনাস্থল অবরুদ্ধ করে রাখে।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। iqna