আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ বলেছেন- মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো কেবল একটি ভাষা বুঝতে পারে, আর তাহলো শক্তির ভাষা। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আরও বলেন, যেসব দেশ বলদর্পিদের মোকাবেলায় নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে চায় তাদেরকে অবশ্যই রাজনীতি, জ্ঞান-বিজ্ঞান, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে।
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণ করে আসছে বলে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ মন্তব্য করেন। iqna