IQNA

17:19 - November 09, 2019
সংবাদ: 2609601

বাগদাদ থেকে বিস্ফোরক প্যাকেট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র মেজর জেনারেল আবদুল করিম খালাফ সেদেশের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্র থেকে বিস্ফোরক প্যাকেট উদ্ধার ও সেগুলো নস্যাৎ করার খবর জানিয়েছেন।

বাগদাদ থেকে বিস্ফোরক প্যাকেট উদ্ধার

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল (৮ম নভেম্বর) ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র এবং ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবদুল করিম খালাফ ঘোষণা করেছেন: বাগদাদের সানক ব্রিজের নীচে থেকে একটি উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন: বিস্ফোরক প্যাকেজটি অনেকের জীবনকে বিপন্ন করতে পারত। ইঞ্জিনিয়ারিং দল এটিকে নস্যাৎ করেছে।
ইরাকি পুলিশ গতকাল বাগদাদে জুমার নামাজের সুরক্ষা প্রদান করেছে এবং বাগদাদের প্রতিটি স্থানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ সম্পন্ন হয়েছে।  iqna

captcha