IQNA

নাইজেরিয়ায় ঈদে মিলাদুন্নবী’র (সা.) মাহফিলে হামলা + ছবি

23:52 - November 15, 2019
সংবাদ: 2609639
নাইজেরিয়ায় ঈদে মিলাদুন্নবী’র (সা.) মাহফিলে হামলা + ছবি
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত উৎসব মাহফিলে সেদেশের নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় একজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাইজেরিয়ায় শিয়া মুসলমানেরা রাস্তায় শান্তিপূর্ণভাবে র‍্যালী প্রদর্শন করেছে।

নাইজেরিয়ার কাদুনা প্রদেশের জারিয়া শহরে অনুষ্ঠিত এই র‍্যালীতে সেদেশের নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

নাইজেরিয়ান সরকার শিয়াদের উপর বহু বিধিনিষেধ আরোপ করেছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হওয়া শিয়া মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে এবং তাদের দমন করছে। iqna

captcha