IQNA

19:20 - November 25, 2019
সংবাদ: 2609699

কেউ এগিয়ে আসেনি, অবশেষে ঝুঁকি নিয়ে দুই ইহুদী শিশুকে বাঁচালেন মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের একটি কম্যুউটার ট্রেনে দুই ইহুদী শিশুকে মানসিকভাবে নি'র্যা'তন করছিলেন খ্রিস্টান এক ব্যক্তি। ঘটনার আক'স্মিকতায় হ'তভ'ম্ব হয়ে যান বগিতে উপস্থিত অন্য সকলে। শেষে শিশুটির সাহায্যে এগিয়ে আসেন আসমা শুয়েইখ নামের একজন মুসলিম নারী।

কেউ এগিয়ে আসেনি, অবশেষে ঝুঁকি নিয়ে দুই ইহুদী শিশুকে বাঁচালেন মুসলিম নারী

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন ক্রিস এটকিন্স নামে অন্য একজন যাত্রী। পরে ভিডিও ফুটেজ দেখে রবিবারে ওই নি'পীড়'নকারীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।

ভিডিওতে দেখা যায়, স্কাল-ক্যাপ পরিহিত একজন লোক দুই ইহুদী শিশুকে বাইবেল থেকে অনুচ্ছেদ পাঠ করে শোনাচ্ছিলেন। এসময় লোকটি তাদের সঙ্গে অত্যন্ত উ'গ্রভাবে আচরণ করছিলেন। এতে শিশু দুইটি ভ'য়ে কান্না করছিল, কিন্তু নি'পী'ড়ক ওই ব্যক্তি কিছুতেই দমছিলেন না।

ঘটনার আ'কস্মি'কতায় ওই বগির সকলে হ'তভ'ম্ব হয়ে পুরো ঘটনাটি নীরবভাবে দেখছিলেন। কিন্তু কেউ ওই স্কাল-ক্যাপ পড়া উ'গ্র লোকটিকে থামাতে এগিয়ে আসার সাহস দেখাচ্ছিলেন না। অবশেষে ইহুদী শিশু দুটিকে বাঁচাতে এগিয়ে আসেন হিজাব পরিহিত একজন মুসলিম নারী। পরে ওই নারীর নাম আসমা শুয়েইখ বলে জানা গেছে।

ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাহসিকতার জন্য প্রশংসার বন্যায় ভাসানো হচ্ছে আসমা শুয়েইখ নামের ওই নারীকে।

এ সম্পর্কে আসমা বলেন, ‘যদি সবাই এগিয়ে আসতো, তবে আমার এতটা ঝুঁ'কি নিয়ে প্রতিবাদ করতে হতো না। কিন্তু দুই বাচ্চার মা হিসেবে আমি বুঝি, নি'পী'ড়িত শিশু দুটি কি অ'সহ'নীয় মূহুর্ত পার করছিল। এমন পরিস্থিতিতে আপনি কখনই বসে বসে শুধু চেয়ে থাকতে পারেন না। আমি বুঝতে পারছিলাম, তখনই কিছু একটা করতে হবে, নয়তো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছিল।’

এদিকে রবিবার ভিডিও ফুটেজ দেখে উ'গ্রবা'দী ওই খ্রিস্টান নি'পী'ড়ককে শ'না'ক্ত করেছে লন্ডন পুলিশ। পরে তাকে গ্রে'ফ'তার করা হয়েছে। পুলিশ ওই অ'পরা'ধীর পরিচয় গোপন রেখেছে। বিবিসি

captcha