IQNA

ইরাকে সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

7:55 - October 29, 2013
সংবাদ: 2609701
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলা ও সিরিজ বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও পত্র-পত্রিকা বিষয়ক বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইরাক সরকার ও এদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে ইরাকের জনগণের উদ্দেশ্যে পরিচালিত এ সকল অমানবিক সন্ত্রাসী হামলা ও সিরিজ বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন মারজিয়া আফখাম।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সন্ত্রাসবাদের জন্ম এবং একে মধ্যপ্রাচ্যে বিশেষভাবে ইরাকে উপকরণ হিসেবে ব্যবহারের বিষয়ে সতর্ক করে দেন।#1309126
captcha