IQNA

8:36 - November 27, 2019
সংবাদ: 2609709
পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য সহকারীর আহ্বান

চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য সহকারী ইসলামফোবিয়াসহ ইসলামী বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য সহকারী “ফেরদৌস আশিক আভান” টুইটারে এক বার্তায় উল্লেখ করেছেন: সামনের চ্যালেঞ্জসমূহের মুখে মুসলিম দেশগুলিকে অবশ্যই একটি বিস্তৃত কৌশল বিকাশ করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন: বিশ্বজুড়ে ধর্মীয় ব্যক্তিত্ব এবং ধর্মীয় গ্রন্থের প্রতি শ্রদ্ধা বিষয়টি নিশ্চয়তা দেওয়ার জন্য আইন প্রণয়ন করে নরওয়েতে কুরআনের মানহানির মতো ঘটনাগুলি রোধ করা উচিত।
তিনি আরও বলেন: ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসির) সদস্য হিসাবে পাকিস্তান ইসলামিক দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে।
তিনি কাশ্মীরের জনগণের অধিকার আদায়ের জন্য বৃহত্তর প্রচেষ্টা করার আহ্বান জানিয়েছেন এবং, মুসলমানদের সমস্যা সমাধানের জন্য ওআইসিকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।  iqna

 

captcha