IQNA

14:43 - November 28, 2019
সংবাদ: 2609720

১২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনারা পশ্চিম তীরে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ১২ জন নাগরিককে গ্রেপ্তার করেছে।

১২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরাইল

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলের সেনারা ২৬শে নভেম্বর এক বিবৃতিতে ঘোষণা করেছে: ২৫শে নভেম্বর রাতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইহুদিবাদী শাসক বাহিনী প্রতিদিন নিয়ন্ত্রিত জেরুজালেম এবং পশ্চিম তীরে থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে তাদের গ্রেপ্তার করছে।
ফিলিস্তিন মুক্তি সংস্থার আওতাধীন প্রিজনারস অফ লিবার্টির কমিটি ঘোষণা করেছে: বর্তমানে ফিলিস্তিনের পাঁচ হাজারের অধিক নাগরিক ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি রয়েছে।   iqna

 

captcha