IQNA

22:04 - November 28, 2019
সংবাদ: 2609723

নাবলুসে হযরত ইউসুফ (আ.)এর মাযারে ইহুদিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ইহুদিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের অজুহাতে গতকাল নাবলুসের হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা করেছে।

নাবলুসে হযরত ইউসুফ (আ.)এর মাযারে ইহুদিদের হামলা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে গতকাল যে হামলা চালানো হয়েছে তাতে ইসরাইলের শিক্ষামন্ত্রী রাফী পারতাজ এবং ঔপনিবেশিক জলবায়ু পরিষদের চেয়ারম্যান উউসী দাগানসহ বেশ কয়েক জন রব্বি (ইহুদি আলেম) অংশগ্রহণ করেছে।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘোষণা করেছে: এসময় হযরত ইউসুফ (আ.)এর মাযারের আশেপাশে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সাথে সংঘর্ষের ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন: ইহুদিরা যখন হযরত ইউসুফ (আ.)এর মাযারে প্রবেশ করে, তখন আশেপাশে ইসরাইলের বেশকিছু সামরিক যানবাহন এবং বুলডোজার ছিল। যায়নবাদী সেনারা ঘটনাস্থলের আশেপাশের রাস্তায় গুলি বর্ষণ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। iqna

 

 

captcha